চাঁচলে আজ থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু - The News Lion

চাঁচলে আজ থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু

 


দি নিউজ লায়ন;  ৫০ শতাংশ  যাত্রী নিয়ে চাঁচলে আজ থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হলো। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার ভোর চাচোল সরকারি বাস ডিপো থেকে কলকাতা মালদা রায়গঞ্জ ও বালুরঘাট ডিপোর বাস রাস্তায় নামে।


উল্লেখ্য, মাস দেরেক আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ফলে লকডাউন এর পথে হেঁটেছে রাজ্য সরকার। বন্ধ ছিল গণপরিবহন। বাস-ট্যাক্সি অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করা হয়। সংক্রমন কিছুটা কমতে রাজ্য সরকারের বিধিনিষেধে কিছুটা ছাড় দিতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহন ব্যবস্থা। আজ ১ লা জুলাই থেকে চালু হলো সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। গোটা রাজ্যের পাশাপাশি মালদার চাচোলে সরকারি বাস পরিষেবা চালু হয়। 50% যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে দাড়ি নিয়ে পথে নামেন চালকেরা। চাচোল সরকারি বাস ডিপো থেকে মোট চারটি রুটের বাস যথা কলকাতা মালদা রায়গঞ্জ বালুরঘাট। সকাল থেকেই সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই মোটরসাইকেল নিয়ে কাজের সুবাদে যাতায়াত করেছেন অবশেষে বাস চালু সবাই খুশি তারাও।



উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের চাচোল ডিপোর পরিবহন আধিকারিক প্রদীপ পান্ডে  জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে চাচল থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হলো। সীমিত যাত্রী নিয়ে বাস চলাচল করবে। সকল যাত্রী মাক্স পড়ে স্বাস্থ্যবিধি মেনে বাসে চড়ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.